প্রিন্ট এর তারিখঃ Jul 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2026 ইং
নজরুল বর্ষ ২০২৬-২০২৭' এর আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ কবির হোসেন : সদর থানা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আনুষ্ঠানিকভাবে 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭'-এর উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭' উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।
স্থান: সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
তারিখ: ০২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪